‘জ্যোতিষী’ খালেদ মাহমুদ সুজন!
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন নিজেকে একজন ভাল জ্যোতিষী বলে মনে করেন।
তিনি নাকি আগেই জানতেন ইংল্যান্ড সফরে বাংলাদেশ অন্তত একটি ম্যাচে জিতবে।
রোববার ইংল্যান্ড সফর শেষে ফিরে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ন্যাট ওয়েস্ট ট্রফির একটি ম্যাচে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয়।
তিনি যে একজন ভাল জ্যোতিষী এ কথাটা প্রতিষ্ঠিত করতেই তিনি বলেন, এটাই তার প্রথম ভবিষ্যদ্বানী নয়। এর আগে ছয় বছর আগে ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তিনি ভবিষ্যদ্বানী করেছিলেন যে, বিশ্বকাপে বাংলাদেশ অন্তত দুটি ম্যাচেই জিতবে। পাকিস্তান ও স্কটল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচে জয়ও পেয়েছিল।
সুজনের কথা শুনে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা তাকে অনুরোধ করেন আসন্ন শ্রীলঙ্কা সফরের ফলাফলের ব্যাপারে ভবিষ্যদ্বানী করতে।
সাংবাদিকদের অনুরোধ শুনে সাবেক অধিনায়ক বলেন, আমি শুধু সফরের আগেই এটা করতে পারব।
