২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা

ওয়ানডে র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান উন্নত করার লক্ষ্যে ডিসেম্বরে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

লন্ডনে আইসিসি নির্বাহী কমিটির বৈঠকে যোগদান শেষে বিসিবি সভাপতি আলী আসগর লবি রোববার ইংল্যান্ড থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান।

বিসিবি সভাপতি বলেন, ‘ আমরা বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে কেনিয়ার পেছনে অবস্থান করছি (১১তম)। ২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণের জন্য আমাদের র‌্যাংকিংয়ে উন্নতি ঘটাতে হবে।’

সম্প্রতি আইসিসির নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, ওয়ানডের শীর্ষ ছয়টি দল সরাসরি ২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে। কিন্তু নীচের দিকের চারটি দলের বাছাই পর্বে খেলতে হবে। এখান থেকে শীর্ষ দু’টি দল চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বিসিবি সভাপতি মনে করেন আগষ্টে যে র‌্যাংকিং হবে তাতে বাংলাদেশের র‌্যাংকিং পয়েন্ট বাড়বে। তাছাড়া জিম্বাবুয়ে এবং কেনিয়াকে নিয়ে ডিসেম্বরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর র‌্যাংকিংয়ে আর উন্নতি হবে।

ত্রিদেশীয় টুর্নামেন্টের ব্যাপারে জিম্বাবুয়ে এবং কেনিয়া নীতিগতভাবে রাজী হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ২০০৬ সালের জানুয়ারির মধ্যেই সিরিজ আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

টুর্নামেন্টের ভেন্যুর ব্যাপারে জানতে চাওয়া হলে লবি জানান, আইসিসির মনোনীত ভেন্যুতেই খেলা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘ বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের ব্যাপারে আইসিসির কোন প্রশ্ন্ নেই, উপরন্তু, আইসিসি প্রদান নির্বাহী ম্যালকম স্পিড বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে সন্তুষ্ট।’