২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেটমানির অংশ পাবে ফেডারেশনে কাপে অংশগ্রহনকারী দলগুলো

নিয়মানুযায়ী ফেডারেশন কাপ ফুটবলে অংশগ্রহনকারী দলগুলো গেটমানির ভাগ পেতে যাচ্ছে। তবে টুর্নামেন্টে অংশগ্রহনকারী পাঁচটি সার্ভিস দল এই অর্থ পাবেনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্র শনিবার এই তথ্য জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

টুর্নামেন্টের প্রাথমিক পর্বে অংশ নেয়া দশটি দল প্রত্যেকে ২০ হাজার টাকা এবং চুড়ান্ত পর্বে অংশ নেয়া আটটি দল প্রত্যেকে ৪০ হাজার টাকা করে পাবে।

টুর্নামেন্ট কমিটি ফেডারেশন কাপ থেকে নয় লাখ টাকারও বেশি আয় করেছে আর এরমধ্য থেকে পাঁচ লাখ ২০ হাজার টাকা ক্লাবগুলোর মধ্যে বিতরন করা হবে বলে শনিবার জানিয়েছেন ফেডারশেনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল। ক্লাবগুলোর মধ্যে ইতিমধ্যে এই অর্থ বিতরন করা শুরু করেছে ফুটবল ফেডারেশন।

ফেডারেশন সম্পাদক আরও জানান, চলতি প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহনকারী ১৮টি ক্লাব নিজেদের ক্লাবের সংস্কার কাজের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে একলাখ টাকা করে অনুদান লাভ করবে। কিছুদিন আগে মন্ত্রী এই অনুদানের ব্যাপারে তাকে নিশ্চিত করেছেন বলে জানান হেলাল।