২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলে ইয়ংমেন্সের আরেকটি পরাজয়

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আবার হেরেছে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার আরামবাগ ক্রীড়া চক্রের বিরুদ্ধে ১ - ৩ গোলে হেরেছে ইয়ংমেন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিজয়ী দলের প্যাটট্রিক দু’টি ও রিতু একটি গোল করেন। ইয়ংমেন্সের চঞ্চল একটি গোল পরিশোধ করেন। সাত ম্যাচে এটা ইয়ংমেন্সের পঞ্চম পরাজয়। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে আরামবাগের এটা তৃতীয় জয়।

ম্যাচের নয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন প্যাটট্রিক। রিতু বক্সের মধ্য থেকে ইয়ংমেন্সের গোলপোস্ট লক্ষ্য করে শট নিলে গোলরক্ষক তা ধরতে ব্যর্থ হন। ফিরতি বলে পা লাগিয়ে সহজেই গোল করেন প্যাটট্রিক (১ - ০)।

১৮ মিনিটে ইয়ংমেন্সের এক ডিফেন্ডারকে কাটিয়ে দ্বিতীয় গোল করেন রিতু (২ - ০)। ৩৪ মিনিটে একটি গোল পরিশোধ করেন ইয়ংমেন্সের চঞ্চল। ডান দিক থেকে কমলের পাস থেকে বল পেয়ে চমৎকার প্লেসিং শটে ব্যবধান কামন চঞ্চল (২ - ১)। ৩৭ মিনিটে জয়সূচক গোলটি করেন প্যাটট্রিক।