২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে শুরু হচ্ছে ঢাকা মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্ট

দীর্ঘ এক বছর বিরতির পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে ২য় ঢাকা মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

টুর্নামেন্ট কমিটির সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু শনিবার বিডিনিউজকে জানান, ‘টুর্নামেন্ট কমিটির সম্পাদক হিসেবে আমি গত বছর টুর্নামেন্ট আয়োজন করতে না পারার ব্যর্থতা নিজের কাঁধে তুলে নিচ্ছি।’ তবে তিনি এর পেছনে প্রয়োজনীয় অর্থের অভাব এবং ফেডারেশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উদাসীনতাকেই দায়ী করেছেন।

সাবেক এই জাতীয় ফুটবলার বলেন, ‘ এ বছর প্রথম থেকেই আমি ঢাকা মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।

এ বছর টুর্নামেন্টের স্পনসর হিসেবে প্রান গ্র“পকে বেছে নেয়া হতে পারে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্পনসরশীপ বাবদ আট লাখ টাকা প্রদান করবে।

ফেডারেশনের এক কর্মকর্তা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে বলেন, ফেডারেশন এই মুহুর্তে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সাথে চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে।

টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ডে ৬০টি দল পাঁচটি জোনে ভাগ হয়ে খেলবে। প্রতি জোনের শীর্ষ দু’টি দল চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। চুড়ান্ত পর্বে খেলবে দশটি দল। চুড়ান্ত পর্বের দু’টি গ্র“প থেকে দু’টি করে দল খেলবে সেমিফাইনালে।