১ম বিভাগ ফুটবলে ভিক্টোরিয়ার জয়যাত্রা অব্যাহত
১ম বিভাগ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে এসেও জয়যাত্রা অব্যাহত রেখেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে শনিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৫ - ০ গোলে হারায় বিআরটিসিকে।
এই জয়ের ফলে দশ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে ভিক্টোরিয়া পয়েন্ট তালিকায় তৃতীয়স্থানে অবস্থান করছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে বিআরটিসির পয়েন্ট নয়।
শনিবারের ম্যাচে ভিক্টোরিয়া প্রথমার্ধে তিন গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের সোহাগ দু’টি, বাপ্পি, মিঠুন ও গফুর একটি করে গোল করেন।
