২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবির চুক্তির আওতায় শোয়েব আখতার

ম্যাচ খেলার মত ফিটনেস নেই, তাছাড়া বিভিন্ন ইস্যুতে তাকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। অথচ সবকিছু পেছনে ফেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছয়মাসের বেতন চুক্তির আওতায় নিয়ে এসেছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত ফাস্ট বোলার শোয়েব আখতারকে। খবর বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ২০ জন খেলোয়াড়কে মূলচুক্তিতে এবং ১০ জন খেলোয়াড়কে এডহক পদ্ধতিতে মাসিক বেতনের আওতায় আনার ব্যাপারে সম্মত হয়েছেন। মূলচুক্তির আওতায় ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা মাসিক দুই লাখ রুপি বেতন পাবেন। এছাড়া বি ক্যাটাগরির খেলোয়াড় এক লাখ ২৫ হাজার রুপি ও সি ক্যাটাগরির খেলোয়াড়রা ৭৫ হাজার রুপি করে বেতন পাবেন।

পাকিস্তান এ দল এবং ঘরোয়া ক্রিকেটে যেসব খেলোয়াড় ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন তাদের ইনসেনটিভ প্রদানের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে পিসিবি ১৭ ক্রিকেটারকে মূল চুক্তির আওতায় এনেছিল। নতুন চুক্তিটি ১ জুলাই থেকে কার্যকর হবে।

আগের ১৭ ক্রিকেটারের সাথে এবার যুক্ত হয়েছেন আরও তিনজন। এরা হলেন পেসার উমর গুল, ব্যাটসম্যান হাসান রাজা এবং আরেকজন পেস বোলার যার নাম এখনও জানা যায়নি।

মাসিক বেতনের আওতায় যারা অর্ন্তভুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন-  মিসবাহ-উল-হক, ফয়সাল ইকবাল, ইয়াসির আরাফাত, নাজাফ শাহ, মোহাম্মদ আসিফ, মনসুর আমজাদ, মোহাম্মদ ইরশাদ প্রমুখ।