২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি ট্রফির শীর্ষ ৫টি দলকে আইসিসি’র অনুদান

২০০৭ সালে উন্নীত হওয়া নতুন পাঁচটি দলের জন্য দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার সাহায্য করার পাশাপাশি ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে তাদের ম্যাচগুলোকে ওয়ান ডে ম্যাচের মর্যাদা দেওয়া হবে বলে আইসিসি জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 01:19 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আইসল্যান্ডে  আইসিসি ট্রফি ২০০৫ টুর্নামেন্টের উদ্ভোধনী দিনে আইসিসি’র প্রেসিডেন্ট এহসান মানি বলেন, আইসিসি প্রথমবারের মত সহযোগী সদস্যগুলোর ক্রিকেট উন্নয়নের বড় ধরনের এই সাহায্যের ব্যাবস্থা নিয়েছে।

দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলারের ৫০০,০০০ ডলার কোচিং, অকাঠামো নির্মান ও খেলার মানোন্নয়নের লক্ষ্যে খরচ করা হবে বলে তিনি জানিয়েছেন।