২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বেলডন টুর্নামেন্টের ফাইনালে ফেদেরার

সুইস টেনিস তারকা রজার ফেদেরার উইম্বেলডন টুর্নামেন্টের সেমি ফাইনালে লেইটন হিউইটকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। ফেদেরার ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন হিউইটকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 10:16 AM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ফাইনাল ম্যাচটি জয় করতে পারলেই রজার ফেদেরার তৃতীয়বারের মত উইম্বেলডন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবেন।

২৩ বছর বয়সী শীর্ষ বাছাই ফেদেরার চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হবেন আমেরিকান দ্বিতীয় বাছাই এন্ডি রড্রিক কিংবা ১২তম বাছাই সুইডিশ থমাস জোহানসনের। ৩ জুলাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ফেদেরারের এটি ৩৫তম জয়। শেষবার ২০০২ সালে মারিও এনসিসের কাছে পরাজিত হয়েছিলেন ফেদেরার। সেবার উইম্বেলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন লেইটন হিউইট।