২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে ক্রিকেট সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজের ব্যস্ত সময়সূচী ঘোষণা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 01:04 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আগামী আট সপ্তাহের মধ্যে জিম্বাবুয়ে দু’টি প্রস্তুতি ম্যাচ, চারটি টেস্ট এবং কমপক্ষে সাতটি ওয়ান ডে ম্যাচ খেলবে।

এই সূচির মধ্যে রয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ। সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচটি ৩০ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ে আশা করছে এ বছরের প্রথমে তাদের দল যেভাবে প্রোটিয়াস বাহিনীর কাছে হোয়াইটওয়াশ হয়েছিল এবার তেমন কিছু ঘটবে না।

এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট ম্যাচ খেলার জন্য মাঠে নামবে জিম্বাবুয়ে এবং একটি ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজও তারা খেলবে। ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের দলগুলো হল জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড এবং ভারত। প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে। ৬ সেপ্টেম্বর চূড়ান্ত ম্যাচ খেলবে শীর্ষ দুই দল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

সেপ্টেম্বর মাসের শেষের দিকে জিম্বাবুয়ে ভারতের বিরুদ্ধে দুইটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্ট বুলাওয়ে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ অষ্টুষ্ঠিত হবে হারারেতে।