২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শারাপোভাকে পরাজিত করে ফাইনালে ভেনাস উইলিয়ামস

উইম্বলডন টুর্নামেন্টের সেমি ফাইনালে আমেরিকান প্রমিলা টেনিস তারকা ভেনাস উইলিয়ামস রাশিয়ান টেনিস সেনশেসন এবং বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে ৭-৬, ৭-২, ৬-১ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 10:46 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

উইলিয়ামস প্রথম সেটে ৪-২ ব্যবধানে এগিয়ে গেলেও শারাপোভার চমৎকার কিছু স্ট্রোকের কারণে সেটটি টাইব্রেকার পর্যন্ত গড়ায়।

দু’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এবং অসাধারণভাবে প্রথম সেট জয় করে নেন । খবর বিভিন্ন বার্তা সংস্থার।

উইলিয়ামস ফাইনালে মুখোমুখি হবেন এমিলি মরেসমো কিংবা লিন্ডসে ডেভেনপোর্টের। অপর সেমি ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পন্ড হয়ে যায়।