২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করে হারলো বাংলাদেশ

ন্যাটওয়েস্ট সিরিজের শেষ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেই হার মেনেছে টাইগাররা। হারের ব্যবধান ছয় উইকেট। বাংলাদেশের আট উইকেটে ২৫০ রানের জবাবে মাত্র চার উইকেট খুইয়ে ২৫৪ রান করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 11:24 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ম্যাচে ওপেনার শাহরিয়ার নাফিসের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি, মিডল অর্ডারে অধিনায়ক হাবিবুল বাশারের দ্রুতগতির ৩০ রান, শেষদিকে খালেদ মাসুদের আরেকটি অর্ধশতক এবং অভিজ্ঞ খালেদ মাহমুদের মুল্যবান ২২ রান। বাংলাদেশের উল্লেখযোগ্য রান বলতে এই কয়েকটিই।

ক্যান্টারবুরিতে ন্যাটওয়েস্ট সিরিজে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কয়েকটি ব্যক্তিগত ইনিংসের উপর ভর করেই পুরো ৫০ ওভার খেলে ২৫০ রানের সম্মাজনক স্কোর করেছে বাংলাদেশ। আর এই রান করতে টাইগারদের হারাতে হয়েছে আটটি উইকেট।

টসে জিতে অসি অধিনায়ক রিকি পন্টিং চোখকান বুজে বাংলাদেশকে ঠেলে দেন বিশ্বের সেরা বোলিং অ্যাটাকের সামনে। তাদের বোলিং তোপের প্রাথমিক ধাক্কাটা সামাল দিতে পারেনি বাংলাদেশ। ১৯ রানেই তিন উইকেট উধাও। দলকে হতাশায় ডুবিয়ে ওপেনার জাভেদ ওমর আর তুষার ইমরান শুন্যরানে, লিটল মাষ্টার মোহাম্মদ আশরাফুল মাত্র সাত রানে ফিরে গেলে বাংলাদেশের অল্প রানে গুটিয়ে যাওয়ার আশংকা দেখা দেয়।

দলের এ অবস্থায় অধিনায়ককে নিয়ে হাল ধরেন শাহরিয়ার নাফিস। দু’জনে মিলে দলের রানকে ৫৭ পর্যন্ত নিয়ে যান। বাশার তার স্বভাববিরুদ্ধ দ্রুততার সাথে ৩০ রান তুলে নেন। এই রান করার পথে বাশার ২৪ বলে পাঁচটি চার হাঁকান। কিন্তু দলকে বিপদে রেখে যে দলের ব্যাটসম্যানদের ফিরে আসা স্বভাব সে দলের অধিনায়কই বা কেন বেশিণ ক্রিজে থাকবেন। ওয়াটসনের বলে গিলক্রিস্টের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বাশার।

এরপর আফতাব আহমেদ এলেন আর গেলেন কিন্তু জয় করতে পারলেন না। সাত রান করে কাসপ্রোভিচকে উইকেট উপহার দিয়ে তিনিও প্যাভিলিয়নমুখী হন। দলের রান তখন পাঁচ উইকেটে ৭৫। অন্যপ্রান্তে তখনও মাথা নীচু করে খেলে যাচ্ছিলেন নাফিস।

নাফিসের সাথে জুটি বাঁধেন বাংলাদেশকে বহুবার বিপদের হাত থেকে উদ্ধার করা অভিজ্ঞ খালেদ মাসুদ। দু’জনের লড়াকু ব্যাটিংয়ের কাছে খেই হারিয়ে ফেলে অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্ট। ৯৪ টি মুল্যবান রান যোগ হয় এই জুটিতে। এরমধ্যে শাহরিয়ার নাফিস তার প্রথম ওয়ানডে ফিফটির দেখা পেয়ে যান। ৮২ বলে পূরন হয় তার অর্ধশতক। শেষ পর্যন্ত ছয়টি চারের সহায়তায় ৭৫ রান করে ওয়াটসনের শিকারে পরিণত হন নাফিস। মোহাম্মদ রফিক ব্যাট হাতে নেমেই ঝড় তোলেন। মাত্র ১৩ বলের ছোট ইনিংসে একটি করে চার ও ছয়ের সাহায্যে ১৫ রান করে ওয়াটসনকে তৃতীয় উইকেট উপহার দেন রফিক। রফিকের পর খালেদ মাহমুদও ২২ বলে একটি চারের সাহায্যে সমানসংখ্যক রান করে ইনিংসের শেষ বলে রিকি পন্টিংয়ের হাতে ধরা পড়েন।

কার্ডিফের মত এদিনও অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশী ব্যাটসম্যানদের খুব যে একটা আটকে রাখতে পেরেছেন তা বলা যায় না। তিন উইকেট নিয়ে ওয়াটসনই ছিলেন সফল। দুই পেসার ব্রেট লি আর জেসন গিলেস্পি চার উইকেট ভাগাভাগি করে নেন।

জয়ের ল্েয খেলতে নেমে ভালোই সূচনা করে অস্ট্রেলিয়ানরা। কিন্তু স্কোর বোর্ডে ১৫ রান উঠতেই দুর্ধষ ব্যাটসম্যান ম্যাথু হেইডেনকে ব্যক্তিগত ১ রানে ফিরিয়ে দিয়ে গ্যালারী উত্তাল করে তোলেন মাশরাফি। কিন্তু হলে কি হবে অন্যপ্রান্তে আরেক ওপেনার গিলক্রিস্ট তখন অপ্রতিরোধ্য। বাংলাদেশী বোলারদের বেধড়ক পিটিয়ে ৩৬ বলে সাতটি চার ও একটি বিশাল ছয়ে মাধ্যমে ৪৫ রান তাপস শ্যৈর শিকারে পরিনত হন গিলি।

এরপর স্বল্প সময়ের ব্যবধানে ফিরে যান ডেমিয়েন মার্টিন। মার্টিনের উইকেটটি দখল করেন খালেদ মাহমুদ। কিন্তু অধিনায়ক রিকি পন্টিংয়ের ৬৬, মাইকেল কার্কের অপরাজিত ৪০ আর অ্যান্ড্রু সাইমন্ডসের অপরাজিত ৪২ রান অস্ট্রেলিয়াকে জয় পেতে সাহায্য করে। বাংলাদেশী বোলাররা উইকেট সংগ্রহের দিক থেকে পিছিয়ে থাকলেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মোটামুটি ক্রিজে বেঁধে রাখতে সম হয়েছে। দুই উইকেট নিয়ে সফল মাশরাফি। বাকি দু’টি উইকেট ভাগাভাগি করে নেন তাপস আর অভিজ্ঞ খালেদ মাহমুদ। ম্যাচ হারলেও বাংলাদেশের বড় প্রাপ্তি শাহরিয়ার নাফিসের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ।