সিক্স এ সাইড হকিতে পুলিশ লাইন স্কুলের জালে ফতুল্লা স্কুলের ২ ডজন গোল
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার সিক্স এ সাইড হকিতে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় (লাল) ২৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পুলিশ লাইন জুনিয়র স্কুল (লাল) দলকে। বিজয়ী দলের পক্ষে মুন্না ১০টি এবং আল আমিন ছয়টি গোল করেন।
দিনের অন্যান্য ম্যাচে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় (সবুজ) ১০-০ গোলে পুলিশ লাইন স্কুল (সবুজ) দলকে, হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয় ৫-১ গোলে জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয়কে, পুলিশ লাইন জুনিয়র স্কুল (সবুজ) ২-০ গোলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় (সবুজ) দলকে, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় (লাল) ৪-২ গোলে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় (লাল) দলকে এবং ড. মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ২-১ গোলে হারিয়েছে সরকারি আলিয়া মাদ্রাসাকে।
