২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বেলডন টেনিসের সেমিফাইনালে শারাপোভা

বর্তমান চ্যাম্পিয়ন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা ৭-৬ (৮-৬), ৬-৩ সেটে স্বদেশী নাডিয়া প্যাটরোভাকে পরাজিত করে উইম্বেলডন টুর্নামেন্টের সেমি ফাইনালে উঠেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 12:47 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

শারাপোভা ও প্যাটারোভার মধ্যেকার ম্যাচে প্রথম সেটটি ৫৫ মিনিট দীর্ঘায়িত হয়। তবে শেষ পর্যন্ত শারাপোভা তৃতীয় সেট পয়েন্টের মাধ্যমে সেটটি জিতে নেন।

বৃহস্পতিবার সেমি ফাইনালে শারাপোভা মুখোমুখি হবেন সাবেক উইম্বেলডন চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসের। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ম্যাচটির পুরো সময় শারাপোভা কোর্টের সীমারেখায় দুঢ়ভাবে অবস্থান করেন। অপরদিকে প্যাটরোভা ঝুঁকি নিয়ে নেটের সামনে খেলতে থাকেন।

এটা শারাপোভার ২২তম ধারাবাহিক জয়।

এ জয়ের মাধ্যমে পরপর দ্বিতীয়বারের মত উইম্বেলডন টুর্নামেন্টের শেষ চার সেমি ফাইনালিষ্ট হওয়ার সৌভাগ্য অর্জন করলেন।