ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি পন্ড করে দিয়েছে বৃষ্টি
এজবাস্টনে ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং স্বাগতিক ইংল্যান্ডের মধ্যেকার দিবা-রাত্রির ম্যাচটি বৃষ্টির কারণে পন্ড হয়েছে।
অস্ট্রেলিয়া নিদ্ধারিত ৫০ ওভারে সংগ্রহ করে ২৬১ রান। জবাবে ইংল্যান্ড বিনা উইকেটে আট রান করার পর ঝড়ো হাওয়া দেখা দিলে আম্পায়ার ক্রিকেটারদের মাঠ ত্যাগ করতে বলেন।
বৃষ্টির কারণে খেলোয়াড়রা দেড় ঘন্টার বেশি সময় মাঠে নামতে পারেননি। পরে বৃষ্টির কারণে আম্পায়ার ইংল্যান্ড দলকে ৩০ ওভারে ২০০ রানের টার্গেট বেঁধে দেয়।
খেলতে নেমেই এন্ড্রু স্ট্রাস তার সাবেক মিডেলসেক্স দলের টিমমেট গ্রেন ম্যাকগ্রার এক ওভারে চারটি চার মারেন। দ্বিতীয়বারের মত বৃষ্টি আসার আগে স্ট্রাস অসি ফাস্ট বোলার গিলেস্পির বলে ম্যাকগ্রার হাতে ধরা দেন। আউট হওয়ার আগে স্ট্রাস ২৫ রান করেন। দলের স্কোর দাঁড়ায় এক উইকেটে ৩৭ রান।
এদিকে ইংল্যান্ডের বোলার সাইমন জোন্স এবং অসি ওপেনার ম্যাথু হেইডেন একটি ঘটনায় জড়িয়ে পড়েন যার কারণে আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়ে আশঙ্কা দেখা দিতে পারে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
যখন বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটে ৩৫ রান তখন ম্যাথু হেইডেন ষষ্ঠ ওভারের শেষ বল আত্মরক্ষামূলকভাবে মোকাবেলা করে বোলার জোন্সের দিকে পাঠিয়ে দেন। জোন্স দ্রুত ফিল্ডিং করে বলটি স্টাম্পের দিকে ছুড়ে মারেন। বলটি উইকেটে না লেগে হেইডেনের বাম কাঁধে আঘাত করে। এসব হেইডেন রান আউট হয়। হেইডেন রাগান্বিতভাবে জোন্সকে উদ্দেশ্যে করে কথা বলেন। তবে জোন্স ভুল শিকার করে হেইডেনের সাথে হাত মেলান।
অস্ট্রেলিয়ার দলপতি রিকি পন্টিং খেলোয়াড়দের শান্ত রাখার চেষ্টা করেন। অসি অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডসের দৃঢ়তায় অস্ট্রেলিয়া নয় উইকেটে ২৬১ রান করে। অস্ট্রেলিয়ানদের পক্ষে সর্বোচ্চ রান করেন এন্ড্রু সাইমন্ডস। তিনি ৭৫ বল মোকাবেলা করে ৭৪ রান করেন, যার মধ্যে দু’টি চার এবং ছয়টি ছক্কা আছে এবং মাইকেল হুসেইয়ের সাথে জুটি বেঁধে ৯১ বলে ১০১ রানের জুটি গড়েন।
অস্ট্রেলিয়া ম্যাচের শুরুতে ইংলিশ অভিজ্ঞ ফাস্ট বোলার ডেরেন গর্ফের প্রথম ওভারে ১৪ রান সংগ্রহ করে।
অপরদিকে ইংলিশ নবীন ফাস্ট বোলার জোন্স রাউন দা উইকেটে চমৎকার বোলিংয়ে ধরাশায়ি করেন বিশ্বের শীর্ষ মারকুটে ব্যাটসম্যান এডাম গিলক্রিস্টকে। পন্টিং ব্যাক্তিগত ৩৪ রানের মাথায় আউট হন ফ্লিনটফের বলে। এরপর মার্টিন ও সাইমন্ডস জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যায়।
