১ম বিভাগ ফুটবল লিগে ওয়ারীকে হারিয়ে জয়ের ধারায় রহমতগঞ্জ
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে মঙ্গলবার ১ম বিভাগ ফুটবল লিগে ওয়ারী ক্লাবকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
আগের ম্যাচে বিআরটিসির কাছে ১-২ গোলে হেরে যাওয়া রহমতগঞ্জ দশ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।
বিজয়ী দলের পক্ষে ৫০ ও ৮৫ মিনিটে দু’টি গোলই করেন বশির খান। অন্যদিকে ওয়ারীর পক্ষে একটি গোল পরিশোধ করেন শাকের।
