২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ক্রিকেটে সুযোগ পেতে আইসিসি ট্রফিতে বারমুদা এবং কানাডা মূল প্রতিদ্বন্দ্বী

আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে বারমুদা এবং কানাডা নিজ নিজ গ্রুপের সেরা দল হিসেবে বাকি দলগুলোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আগামী শুক্রবার থেকে আইসিসি ট্রফি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 02:32 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

‘এ’ ও ‘বি’ গ্রুপে বিভক্ত এ টুর্নামেন্টের শীর্ষ দুটি দল ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গ্রুপ পর্বের সব ম্যাচ আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে খেলা হবে। নক-আউট পর্বের ম্যাচগুলো দক্ষিণ অঞ্চলে অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই ডাবলিনের কাছে ক্লোনটার্ফে হবে ফাইনাল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আইসিসি ট্রফিতে কানাডা হচ্ছে একমাত্র দল যারা আইসিসি ক্রিকেট ওয়াল্ড কাপ টুর্নামেন্টে বাংলাদেশকে পরাজিত করেছিল।

গ্রুপ এ ঃ বারমুদা, ডেনমার্ক, আয়ারল্যান্ড, উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং যুক্তরাষ্ট্র।

গ্রুপ বি ঃ কানাডা, হল্যান্ড, নামিবিয়া, ওমান, পাপুয়া নিউ গিনি এবং স্কটল্যান্ড।