শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে ২০০৬ সালে ত্রিদেশীয় ক্রিকেট নিশ্চিত করেছে ইংল্যান্ড
ইংল্যান্ড এবং ওয়েল্স ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘোষণা করেছে যে, তারা আগামী বছর শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান ডে সিরিজ আয়োজন করবে।
পাকিস্তান ও শ্রীলঙ্কার উভয় দলের বিরুদ্ধে ইংল্যান্ড আলাদা আলাদাভাবে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে। তাছাড়া ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ হওয়ারও কথা রয়েছে।
ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজ খেলার পর মৌসুমের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
দেশের মাটিতে দুই এশিয়ান দলের বিরুদ্ধে খেলার পর ইংল্যান্ড দল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ গ্রহণের জন্য ভারত সফরে যাবে। তাছাড়া ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজে ২০০৭ বিশ্ব কাপের পর অ্যাশেজ সিরিজ অংশ নিতে অস্ট্রেলিয়া সফর নির্ধারিত রয়েছে।
