২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন ক্রিকেট সিরিজ

আগামী আগষ্ট মাসে নব প্রতিষ্ঠিত আফ্রো-এশিয়ান ক্রিকেট কো-অপারেশনের (এএসিসি) ব্যানারে এশিয়ার শীর্ষ সারির ক্রিকেটার এবং আফ্রিকার সেরা ক্রিকেটারদের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ান ডে সিরিজ। ১৫ থেকে ২১ আগষ্ট পর্যন্ত তিনটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 11:51 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ভারতে ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিরিজের ম্যাচ সময়সূচী নিশ্চিত করেছে এবং আশা করা হচ্ছে লর্ডসে আইসিসি’র চলতি সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এই সিরিজের বিষয়ে গত মাসে প্রথম আলোচনা হয় এএসিসি’র সভায়। আলোচনায় অংশ গ্রহণ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আফ্রিকান ক্রিকেট এ্যাসোসিয়েশন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

প্রতি বছর পর্যায়ক্রমে আফ্রিকা এবং এশিয়ায় আয়োজন করা হবে এই সিরিজ এবং ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা প্রথম সিরিজ আয়োজন করতে সন্মত হয়েছে।

চুক্তি অনুযায়ী আয়োজক মহাদেশ আয়োজিত সিরিজের নিট লাভের ৭০% পাবে এবং ২০% পাবে সফরকারী দল। বাকি ১০% আফ্রিকা ও এশিয়া মহাদেশের ক্রিকেটের উন্নয়ন সাধনের জন্য ধার্য করা হয়েছে।

প্রথম তিন বছর এএসিসি’র প্রধান নির্বাহী হিসাবে দায়িত্বপালন করবেন এসিসি’র চেয়ারম্যান জগমোহন ডালমিয়া এবং সহকারি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এসিএ’র চেয়ারম্যান পিটার চিনগোকা।