সিক্স এ সাইড হকিতে গোলের বন্যা
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার সিক্স এ সাইড হকি টুর্নামেন্টে আহমদিয়া উচ্চ বিদ্যালয় ১৮-০ গোলে হারিয়েছে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় সবুজ দলকে।
দিনের অন্যান্য ম্যাচে ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ৮-০ গোলে পুলিশ লাইন জুনিয়র উচ্চ বিদ্যালয় সবুজ দলকে, জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয় ৫-১ গোলে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় সবুজ দলকে, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় লাল দল ৩-২ গোলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে, পুলিশ লাইন জুনিয়র উচ্চ বিদ্যালয় লাল দল ২-০ গোলে শুভাড্যা উচ্চ বিদ্যালয়কে এবং সরকারি আলিয়া মাদ্রাসা এক গোলে হারায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে।
