ক্রিকেটের আইন কানুন ক্রিকেটের মতই হতে হবে, ফুটবলের মত নয়: ওয়াদেকার
আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ৩০ জুলাই থেকে একদিনের আর্ন্তজাতিক ক্রিকেটের আইনকানুনের যে পরিবর্তন কার্যকর করতে যাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতের একদিনের ক্রিকেটের প্রথম অধিনায়ক অজিত ওয়াদেকার।
আইসিসি লর্ডসে এক মিটিংয়ে পরীক্ষামূলকভাবে কিছু আইন-কানুন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ মাস ক্রিকেট দলগুলো ম্যাচ চলাকালীন একজন খেলোয়াড়কে দলে পরিবর্তন করতে পারবে এবং ফিল্ডিং কঠোরতাও পর্যায়ক্রমে সংশোধন করবে আইসিসি।
ওয়াদেকার বলেন, “একদিনের ক্রিকেট খেলাকে আমি কখনই সত্যিকারের ক্রিকেট মনে করি না। আমার বিশ্বাস ক্রিকেটের অগ্রগতির জন্য এ পরিবর্তনের কোনও প্রয়োজন ছিল না। হ্যাঁ, এর ফলে কিছু দলের সাফল্য হয়তো আশানুরূপ হতে পারে, কিন্ত এর বাইরে কিছুই অর্জন সম্ভব হবে না।”
তিনি আরও বলেন, উপমহাদেশের বাইরের দেশগুলো বিশেষ করে ইংল্যন্ডের গ্যালারি দর্শকপূর্ণ করার জন্য এ পরিবর্তনের সিদ্বান্ত নেয়া হয়েছে। এটা খুবই দুভার্গ্যজনক যে, ক্রিকেটের উন্নয়ন তার নিজস্ব গতি এবং ঢংয়েই হওয়া উচিৎ ছিল, ফুটবলের মতো নয়। এর ফলে অধিনায়কসহ দলের সাধারণ খেলোয়াড়রা অধিক চাপের মধ্যে পড়বে।
