২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনফেডারেশন কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্ধী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা

কনফেডারেশন কাপ সেমিফাইনালে রোববার মেক্সিকোর বিপক্ষে পেনাল্টি শটের মধ্যে দিয়ে ৬-৫ গোলে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। এর ফলে চির প্রতিদ্বন্ধী এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ান ব্রাজিলের বিপক্ষে আগামী বুধবার ফাইনালে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। ব্রাজিল অপর এক সেমিফাইনালে ৩-২-তে স্বাগতিক জামার্নিকে পরাজিত করে ফাইনালে উঠে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 10:34 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

প্রচন্ড প্রতিদ্বদ্ধিতাপূর্ণ এই সেমিফাইনালটি নির্ধারিত ৯০ মিনিট গোলশূণ্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ে খেলতে গিয়ে কার্লোস সালসিডো ১০৪ মিনিটে গোল করে মেক্সিকোকে এগিয়ে নিয়ে গেলেও ১১০ মিনিটে আর্জেন্টিনার লুসিয়ানো ফিগোরা খেলায় সমতা ফিরিয়ে আনেন। টাইব্রেকারে মেক্সিকোর রিকার্ডো ওসোরিও প্রথম গোল করতে ব্যর্থ হলে ফলাফল দাঁড়ায় ৫-৫। এস্তেবান কামবিয়াসো পরে আর্জেন্টিনার পক্ষে বিজয়সূচক গোলটি করেন।

অতিরিক্ত সময় খেলার শুরুতেই ফাউল করার অভিযোগে আর্জেন্টিনার জেভিয়ার সাভিওলাকে লাল কার্ড পেয়ে মাঠের বাইরে যেতে হয়। আটটি দেশের চূড়ান্ত পর্যায়ের এ প্রতিযোগিতায় তিনিই প্রথম লাল কার্ড পেয়ে মাঠের বাইরে গেলেন। এর অল্প কিছুক্ষণ পরেই মেক্সিকোর অধিনায়ক রাফেল মারকুইজ দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে যেতে বাধ্য হন। অতিরিক্ত সময় উভয় দলে ১০ জন খেলোয়াড় প্রতিযোগিতা করে।

আগামী বুধবার ফ্রাঙ্কফোর্টে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির মধ্যে কনফেডারেশন কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। একইদিন লিপজিগে তৃতীয় স্থানের জন্য লড়বে মেক্সিকো এবং জার্মানী।

আগামী বছর বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করতে গিয়ে ল্যাটিন আমেরিকা থেকে গত ৮ জুন বাছাই পর্বে ব্রাজিলকে ৩-১ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা।