সাসপেনশনে রহমতগঞ্জের তিন ফুটবলার
এবার সাসপেনশনের খাড়ায় পড়লেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির তিন ফুটবলার। রহমতগঞ্জ ও বিআরটিসির মধ্যেকার ম্যাচের রেফারীর রিপোর্টের ভিত্তিতে প্রথম বিভাগ ফুটবল লিগ ডিসিপ্লিনারি কমিটি শনিবার রহমতগঞ্জের তিন ফুটবলারের বিরুদ্ধে এই শাস্তির সিদ্ধান্ত নেয়।
বিআরটিসির বিরুদ্ধে শনিবারের ম্যাচে রেফারীকে লাঞ্ছিত করার দায়ে রহমতগঞ্জের খেলোয়াড় জিএম মামুনকে তিন ম্যাচ সাসপেন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে কমিটি। এছাড়া একই দলের আরিফ চৌধুরীকে দুই ম্যাচ এবং মোহাম্মদ রতনকে এক ম্যাচ সাসপেন্ড করা হয়েছে।
ভবিষ্যতে যেন খারাপ ব্যবহারের পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে রহমতগঞ্জ ক্লাবের কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি।
