স্ত্রীর কাছে থেকে পৃথক হলেন শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন এবং তার স্ত্রী সিমন পৃথক থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই জুটি শনিবার এ কথা জানিয়েছেন।
ওয়ানের ভাই এবং ম্যানেজার জেসন এক যুক্ত বিবৃতিতে এই জুটির লিখিত বক্তব্য পেশ করেন, ‘দুঃখের সাথে আমরা আপনাদের জানাচ্ছি যে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা থাকার।’
‘আমরা এখনও ভালো বন্ধু আছি এবং আমাদের তিনটি সুন্দর শিশুর জন্য ভালো বন্ধু হিসেবে থাকবো।’ খবর বিভিন্ন বার্তা সংস্থার।
৩৫ বছর বয়সি শেন ওয়ার্ন ইংল্যান্ডে পাকাপোক্তভাবে বসবাস করা শুরু করে দিয়েছেন। তিনি ইংল্যান্ডের কাউন্টি ক্লাব হ্যামশায়ারের অধিনায়ক।
