২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদ্রিয়ানোর বুদ্ধিদীপ্ত গোলে ব্রাজিল ফাইনালে

কনফেডারেশন কাপ টুর্নামেন্টের সেমি ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ৩-২ গোলে স্বাগতিক জার্মানিকে পরাজিত করেছে। ব্রাজিলিয়ান গোলদাতা আদ্রিয়ানো বুদ্ধিদীপ্তভাবে দুইটি গোল করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ইন্টার মিলানের স্টাইকার আদ্রিয়ানো ব্রাজিলের পক্ষে সবক’টি গোল তৈরি করে দেন। রোনালডিনহো পেনাল্টির মাধ্যমে যে গোলটি করেন তাও সুযোগ করে দেন আদ্রিয়ানো। জার্মানির গোল দু’টি করেন লুকাস পোডোলস্কি এবং মাইকেল বালাক।

তৃতীয়বারের মত কনফেডারেশন কাপ টুর্নামেন্টে ব্রাজিল ফাইনালে উঠলো। মাত্র চার দিন পরে ফ্রাঙ্কফুটে ফাইনালে ব্রাজিল আশা করছে ১৯৯৭ সালের মত আবারও কনফেডারেশন কাপ জয় করার।

রোববার সেমি ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যেকার খেলায় বিজয়ী জয় ফাইনালে মুখোমুুখি হবে ব্রাজিলের। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জার্মানির জন্য টুর্নামেন্ট এভাবে শেষ করাটা বড়ই হতাশাজনক। তবে ম্যানেজার জার্গেন ক্লিন্সম্যান নিজেকে সান্তনা দিতে পারেন এই ভেবে যে, ১২ মাসের মধ্যে এটাই তার বাহিনীর দ্বিতীয় পরাজয়।

খেলা শুরু হবার ২১ মিনিটের মাথায় আদ্রিয়ানো ৩৫ গজ দুর থেকে বাম পা দিয়ে চমৎকার ফ্রি-কিক নিলে বল জার্মান গোলকিপার জেন্স লেম্যানকে পরাস্থ করে জালে গিয়ে জড়ায়। এই গোলটি কনফেডারেশন কাপ টুর্নামেন্টের ২৫০তম গোল এবং ২৫১তম গোলটি মাত্র ৬০ সেকেন্ড পরে হয়।

সেবাস্তিয়ান ডিজলার কর্নার কিক নিলে পোডোলসকি হেড করলে তা ব্রাজিলিয়ান গোলকিপার ডিডাকে ফাঁকি দিয়ে গোল হয়ে যায়।

জার্মান রর্বাট হার্ত ব্রাজিলিয়ান আদ্রিয়ানোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং রেফারি বিষয়টি অশোভন মনে করে জার্মানির বিপক্ষে পেনাল্টি নেয়ার জন্য ব্রাজিল দলকে সিদ্ধান্ত দেন। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন।

জার্মানির পক্ষে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক মাইকেল বালাক।

খেলার ৫৮ মিনিটের মাথায় জার্মান কুনারই গোল করার সহজ সুযোগ হাত ছাড়া করেন।

ব্রাজিল অনবরোত আক্রমণ চালাতে থাকে এবং পরিচালিত সেই সকল আক্রমণ থেকেই খেলার ৭৬ মিনিটের সময় স্ট্রাইকার আদ্রিয়ানো ম্যাচ জয়ী গোলটি করেন।