ইয়ংমেন্স-ওয়ান্ডারার্স ম্যাচ গোলশুন্য ড্র
প্রিমিয়ার ব্যাংক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে শনিবার ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্সের মধ্যেকার ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
ম্যাচ শেষে ইয়ংমেন্সের পয়েন্ট দাঁড়িয়েছে ছয় ম্যাচে চার, অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ওয়ান্ডারার্সের পয়েন্ট মাত্র দুই। এ নিয়ে লিগে পরপর চার ম্যাচ ড্র হলো। এরআগে বুধবার দুই বড় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন ম্যাচও ড্র হয়।
বড় দলগুলোর মত পয়েন্ট টেবিলের নীচের দিকের দুই দলও এই ম্যাচে বিরক্তিকর খেলা প্রদর্শন করে। ম্যাচের দুই অর্ধে পালা করে দুই দল নিয়ন্ত্রন করলেও কোন দলই গোল নামের সেই সোনার হরিণের দেখা পায়নি।
