পাক দলে এ মুহুর্তে শোয়েবকে প্রয়োজন-ইনজামাম
পাকিস্তানের অধিনায়ক ইনজামাম-উল-হক শোয়েবের ব্যাপারে এবার নিজের সুর বদল করে বলেছেন, পাক দলে এ মুহুর্তে ফাষ্ট বোলার শোয়েব আখতারের খুবই প্রয়োজন।
ইনজামাম বলেছেন, শোয়েব দলের একজন ম্যাচ উইনার এবং একই সাথে বিপক্ষ দলের জন্য একটা আলাদা আতঙ্ক। তাকে আমরা দলে চাই।
তবে শোয়েবকে দলে ফিরে চাইলেও তার আচরনের ব্যাপারে এখনও মত বদলাননি ইনজামাম। দলে ফিরে আসতে হলে অবশ্যই তাকে তার আচরণ বদলেই আসতে হবে এমন মত দিয়েছেন ইনজি।
