প্রিমিয়ার লীগের আরামবাগ-ফরাশগঞ্জের খেলা গোলশুন্য ড্র
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের শুক্রবারের আরামবাগ এবং ফরাশগঞ্জের খেলাটি গোলশুন্য ড্র হয়েছে।
উভয় দল বেশ কয়েকটি গোলের সূযোগ পেলেও শেষ পর্যন্ত কেউই গোলের দেখা পায়নি।
গুরুত্বপূর্ণ এ খেলাটি জমে উঠবে এ আশায় শুক্রবার ছুটির দিনে মাঠে দর্শকরা ভিড় করেছিল। তবে তাদেরকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে।
এ ম্যাচ ড্রয়ের ফলে লীগে ফরাশগঞ্জ দ্বিতীয় অবস্থানে থাকলো।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ প্রত্যেকেই দ্বিতীয় অবস্থানে রয়েছে।
১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
