জাতীয় ভলিবলে পুরুষ বিভাগে বাংলাদেশ রাইফেলস এবং মহিলা বিভাগে বিজেএমসি শিরোপা জিতেছে
পেপসি জাতীয় ভলিবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে বাংলাদেশ রাইফেলস এবং মহিলা বিভাগে বিজেএমসি শিরোপা জিতেছে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ রাইফেলস ২৮-৩৬, ২৩-২৫, ১৮-২৫, ২৫-১৮ এবং ১৫-১৩ পয়েন্টে গতবারের চ্যাম্পিয়ন সেনাবাহিনীকে পরাজিত করে।
পুরুষ বিভাগের স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ পুলিশকে ২১-২৫, ২৫-২১,২৫-১৩ এবং ২৫-১৭ পয়েন্টে পরাজিত করে।
অপর দিকে মহিলা বিভাগের ফাইনালে বিজেএমসি ২৫-১৫, ২৫-২০ এবং ২৫-১৬ পয়েন্টে পাবনা জেলাকে পরাজিত করে।
মহিলা বিভাগের স্থান নির্ধারিনী খেলায় রাজশাহী জেলা দল ২৫-১৮, ২৫-১৯ এবং ২৫-১৯ পয়েন্টে রাজবাড়িকে পরাজিত করে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা শেষে পুরুষ্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের ভূিম উপমন্ত্রী মোঃ রুহুর কুদ্দুস তালুকদার এমপি। জেমস ফিনলের পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মোরশেদ এ চৌধুরি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আলহাজ্জ্ব নাসির উদ্দিন আহমেদ পিন্টু এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী, সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী মোঃ আনিসুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
