১ম বিভাগ ফুটবলের সুপার লিগে ভিক্টোরিয়ার জয়
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে বৃহস্পতিবার ১ম বিভাগ ফুটবলের সুপার লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এক গোলে হারিয়েছে অগ্রনী ব্যাংককে।
বিজয়ী দলের মিঠুন ৫৪ মিনিটে একমাত্র গোলটি করেন।
লিগের শীর্ষ দল রহমতগঞ্জ শুক্রবার বিআরটিসির মুখোমুখি হবে।
