২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৩ ফুটবল প্রষিক্ষণ শিবির শুরু হবে ১ জুলাই

ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে ১ জুলাই থেকে শুরু হচ্ছে অনুর্ধ্ব ১৩ ফুটবল প্রশিক্ষণ শিবির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৩৫ জন ফুটবলার বাছাই করেছে। বাছাইকৃতরা বি এ জোবায়ের নিপু ও সৈয়দ গোলাম জিলানীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহন করবে। প্রশিক্ষণ শিবিরে বাছাইকৃত খেলোয়াড়দের মধ্যে শুধুমাত্র নারায়নগঞ্জ জেলারই রয়েছে ২৩ জন। এছাড়া ঢাকার নয়জন, মুন্সিগঞ্জের দুই এবং গাজীপুরের একজন খেলোয়াড় রয়েছে।