২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ভলিবলের ফাইনালে সেনাবাহিনী ও বিডিআর

পেপসি জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশীপের পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং মহিলা বিভাগে বিজেএমসি ও পাবনা জেলা দল ফাইনালে খেলা যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বৃহস্পতিবার প্রতিযোগিতার পুরুষদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ সেটে বাংলাদেশ বিমানবাহিনীকে হারায়। দ্বিতীয় সেমিতে বিডিআর ৩-০ সেটে বাংলাদেশ পুলিশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

মহিলা বিভাগের প্রথম সেমিফাইনালে বিজেএমসি ৩-০ সেটে রাজশাহী জেলা দলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে পাবনা জেলা দল একই ব্যবধানে রাজবাড়ী জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে।

শুক্রবার পুরুষদের তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে বিমানবাহিনী খেলবে পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে মহিলাদের তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ও রাজবাড়ী জেলা দল।

ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ পিন্টু এমপি।