ভনের জায়গায় দলে ঢুকছেন ইয়ান বেল
ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজে বৃহস্পতিবার লড়াইয়ে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলয়া এবং স্বাগতিক ইংল্যান্ড।
কিন্তু এই ম্যাচে ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের খেলা হচ্ছেনা। ভনের স্থলে দলে জায়গা করে নিতে পারেন ব্যাটসম্যান ইয়ান বেল।
ট্রেন্টব্রিজে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিংয়ে শুন্যরানে আউট হওয়ার পর ফিল্ডিংয়ের সময় গ্রোয়েন ইনজুরিতে পড়েন ভন। অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় নামতে হবে ইংলিশ অধিনায়ককে। খবর বার্তা সংস্থার।
