১ম বিভাগ ফুটবল লিগে ওয়ারীর ২য় জয়
১ম বিভাগ ফুটবল লিগে আরেকটি জয় পেয়েছে ওয়ারী ক্লাব। লিগে এটা ওয়ারীর ২য় জয়। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে বুধবার ওয়ারী এক গোলে বাড্ডা জাগরণী সংসদকে হারিয়েছে।
বিজয়ী দলের নাজমুল ৩৪ মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে আট ম্যাচে ওয়ারীর পয়েন্ট আট। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে বাড্ডা জাগরণী ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয়স্থানে রয়েছে।
