জিম্বাবুয়ে সফরে পূর্নশক্তির দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড
রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আগষ্টে জিম্বাবুয়ে সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আর এই সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডের জন্য দু’টি পূর্নশক্তির দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড।
ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফিরছেন ফাস্ট বোলার শ্যেন বন্ড এবং জ্যাকব ওরাম। বন্ড ২০০৩ সালের মে মাস থেকে মাঠের বাইরে রয়েছেন। ওরাম মাঠের বাইরে রয়েছেন জানুয়ারি থেকে। নতুন বলতে ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অফস্পিনার জিতেন প্যাটেল।
নিউজিল্যান্ড টেস্ট দলঃ স্টিফেন ফ্লেমিং (অধিনায়ক), ক্রেইগ কামিং, জেমস মার্শাল, হামিশ মার্শাল, স্কট স্টাইরিস, নাথান অ্যাস্টল, ল্যু ভিনসেন্ট, জ্যাকব ওরাম, ব্রেন্ডন ম্যাককুলাম, ড্যানিয়েল ভেট্টরি, কাইল মিলস, জেমস ফ্রাঙ্কলিন, পল ওয়াইজম্যান, শ্যেন বন্ড ও ক্রিস মার্টিন।
ওয়ানডে দলঃ স্টিফেন ফ্লেমিং (অধিনায়ক), অ্যাস্টল, হামিশ মার্শাল, স্টাইরিস, ভিনসেন্ট, ক্রেইগ ম্যাকমিলান, ওরাম, ক্রিস কেয়ার্নস, ম্যাককুলাম, ভেট্টরি, আন্দ্রে অ্যাডামস, মিলস, জিতেন প্যাটেল ও বন্ড।
