দলে ফিরছেন অসি ফাস্ট বোলার ব্রেট লি
ইংল্যান্ড সফরে এসেই টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে কাঁধে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন অসি ফাস্ট বোলার ব্রেট লি।
ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরে আসছেন লি। ম্যাচে ফ্লিনটফের বলে পাওয়া আঘাতটা এতই বেশি ছিল যে লি’র পুরনো কাঁধের ব্যাথাটা চাগিয়ে উঠেছিল।
দলের ফিজিও অ্যারল অ্যালকট বলেন, সে (লি) ভালোই খেলছে, যেভাবে সে সেরে উঠছে তাতে আমি খুশি।
লি বিহীন অস্ট্রেলিয়া ন্যাটওয়েস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে বাজেভাবে হেরে যাওয়া ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে।
এদিকে ডারহামে ইংল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচে দলে ফিরছেন অল রাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।
