অনুর্ধ্ব-১০ বালক ও বালিকা দাবায় চ্যাম্পিয়ন অনিরুদ্ধ
সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের অনিরুদ্ধ মজুমদার সাড়ে ছয় পয়েন্ট নিয়ে অনুর্ধ্ব-১০ বালক ও বালিকা দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।
একই স্কুলের নিয়াজ মোহাম্মদ তানভীর দ্বিতীয় এবং জুবিলী স্কুলের মঈনুদ্দিন আহমেদ আসিফ টুর্নামেন্টে তৃতীয় স্থান লাভ করে।
টুর্নামেন্টের শীর্ষ ১৫ দাবাড়ুকে কোচিং প্রোগ্রামে অর্ন্তভুক্ত করা হবে।
দাবা ফেডারেশনের হলরুমে মঙ্গলবার অনিরুদ্ধ শেষ ম্যাচে আসিফের সাথে ড্র করে। এছাড়া তানভীরও ড্র করে রাবিবর সাথে। অন্যদিকে মিজিকে হারায় সৌমিক।
সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন দাবা সংগঠক ড. এ আর খান।
টুর্নামেন্টে বিভিন্ন স্কুলের ৫২ জন দাবাড়ু অংশ নেয়।
