২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ভলিবলের কোয়ার্টার ফাইনালে ছয় দল

পেপসি জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশীপের পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ছয় দল। দলগুলো হচ্ছে-বাংলাদেশ সেনাবাহিনী, বিডিআর, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও খুলনা জেলা দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার দিনের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বিডিআর যথাক্রমে খুলনা ও বাংলাদেশ নৌবাহিনীকে ৩-০ সেটে হারায়। বাংলাদেশ বিমানবাহিনী ৩-১ সেটে হারায় বাংলাদেশ পুলিশকে।

এরআগে ঢাকা ও কুষ্টিয়া জেলা দল কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছে।

মহিলা বিভাগে রাজশাহী ৩-১ সেটে খুলনাকে হারিয়েছে।