১ম বিভাগ ফুটবলে মহাখালী একাদশের আরেকটি পরাজয়
১ম বিভাগ ফুটবল লিগে আরেকটি পরাজয়ের স্বাদ নিয়েছে মহাখালী একাদশ। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে মঙ্গলবার মহাখালী একাদশ পয়েন্ট টেবিলের নীচের দল বিআরটিসির বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেছে। লিগে এটা মহাখালী একাদশের দ্বিতীয় পরাজয়।
তবে ম্যাচ হারলেও ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে মহাখালী। অন্যদিকে এই জয়ের ফলে বিআরটিসির পয়েন্ট তিন থেকে বেড়ে দাঁড়িয়েছে ছয়। লিগের প্রথম পর্বে মহাখালীর বিরুদ্ধে ৩-০ গোলে হার মানে বিআরটিসি।
বিজয়ী বিআরটিসির পক্ষে দু’টি গোল করেন মেহেদী ও শামিম। মহাখালী একাদশের পক্ষে একটি গোল পরিশোধ করেন মনা।
