২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক ফুটবল দলকে ১.৫ মিলিয়ন রুপি পুরস্কার

পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ‘ফ্রেন্ডশিপ সিরিজ’ ফুটবল টুর্নামেন্টে ভারতকে শেষ ম্যাচে পরাজিত এবং সিরিজ ড্র করার জন্য পাকিস্তান দলকে ১ দশমিক ৫ মিলিয়ন রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তান অসাধারণ টিম পারফরমেন্স দেখিয়ে ৩-০ গোলে পরাজিত করে ভারতকে। তবে পেশোয়ারে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচ পাকিস্তান পরাজিত হয়। কুয়েটায় প্রথম ম্যাচ ড্র হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।