এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশীপের জন্য ১০ সদস্যের বাংলাদেশ দলের নাম ঘোষণা
১ম এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনের জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন সোমবার ১০ সদস্যের মহিলা কাবাডি দলের নাম ঘোষণা করেছে। ঘোষিত দলে কর্মকর্তা রয়েছেন পাঁচজন।
ভারতের হায়দ্রাবাদে ৮ জুলাই থেকে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হবে।
দলের খেলোয়াড়রা হচ্ছেন-মালেকা পারভীন, ইয়াসমিন আরা, লাবলী চাকমা, সাহাদা আক্তার শোভা, কামরুন নাহার শীলা, শাহনাজ পারভীন মালেকা, স্বপ্না পারভীন, ফারহানা সুলতানা, লতিকা চাকমা ও জরিনা আক্তার জেরিন।
