২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ভলিবলের কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশ দল

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ট্রান্সকম বেভারেজেস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া ৫ দিনব্যাপী পেপসি জাতীয় ভলিবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে সোমবার সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশ দল কোয়ার্টার ফাইনালে উঠেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

উদ্বোধনী দিন পুরুষ বিভাগের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ২৫-৭, ২৫-৫, ও ২৫-৭ পয়েন্টে রংপুর জেলাকে, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ২৫-১৫, ২৫-১১, ২৫-১৫ পয়েন্টে ঢাকা জেলাকে এবং বাংলাদেশ পুলিশ ২৫-১৩, ২৫-১৯ ও ২৫-১৯ পয়েন্টে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

এর আগে প্রধান অতিথি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আলহাজ্জ্ব নাসির উদ্দিন আহমেদ পিন্টু এমপি প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেপসি ফুড (প্রাঃ) লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার সুধীর কুমার প্রধান। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী, সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী মোঃ আনিসুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবারের খেলাঃ

পুরুষ বিভাগ-বাংলাদেশ সেনাবাহিনী বনাম খুলনা, বাংলাদেশ রাইফেলস বনাম বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ পুলিশ বনাম বাংলাদেশ বিমানবাহিনী।

মহিলা বিভাগ-রাজশাহী বনাম খুলনা, বিজেএমসি বনাম রাজবাড়ী ও পাবনা বনাম গাজীপুর।