তিউনিসিয়াকে ৩-০ গোলে হারিয়ে কনফেডারেশন কাপ সেমিফাইনালে জার্মানি
কনফেডারেশন কাপ ফুটবলে তিউনিসিয়াকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে জার্মানি।
খেলার প্রথমার্ধ্বে গোলশূন্য থাকলেও ৭৪ মিনিটের সময় পেনাল্টি থেকে মাইকেল বালাক প্রথম গোলটি করেন। এরপরেই সোয়েনস্তিগার এবং বদলি খেলোয়াড় মাইক হাঙ্ক পরপর দুটি গোল করে জয় নিশ্চিত করেন।
খেলা শেষে বালাক বলেন, সমর্থকদের প্রত্যাশা ছিল আমাদের ঘিরে। আমরা শেষ পর্যন্ত তা পেরেছি।
এ ম্যাচ জয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ-এ থেকে আর্জেন্টিনার সাথে জার্মানিও এখন সেমিফাইনালে।
