২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় বক্সারদের ভিসা দেয়নি পাকিস্তান

স্পোর্টস ডিপ্লোমেসি ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার করাচিতে এশিয়ান জনিয়র বক্সিং প্রতিযোগিতায় অংশ নিতে ভারতীয় বক্সারদের ভিসা দিতে অস্বীকার করেছেন।

ভারত করাচিতে এশিয়ান জুনিয়র বক্সিং অনুষ্ঠানে যোগদানের জন্য প্রতিনিধি দলের নাম ঘোষণা করেছে এবং রোববার তাদের পাকিস্তানে যাওয়ার কথা ছিল।

ভারতের অ্যামেচার বক্সিং ফেডারেশন জানায়, “আমাদের বক্সিং দলের রোববার করাচিতে যাওয়ার কথা ছিল। তারা ভিসা সমস্যার কারণে করাচিতে যেতে পারেনি। কেন তারা ভিসা পায়নি এখনও তার কারণ আমরা জানতে পারিনি।”

তারা আরও জানান, “আমরা পাকিস্তান বক্সিং ফেডারেশনের সাথে যোগাযোগ রাখছি। তারা আশ্বাস দিয়েছে যে, সোমবারের মধ্যে ভারতীয় বক্সিং দলকে ভিসা প্রদানের ব্যবস্থা করা হবে।”