২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে হারিয়ে কনফেডারেশন কাপ সেমিফাইনালে মেক্সিকো

কনফেডারেশন কাপ ফুটবলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিশাল অঘটন ঘটাল মেক্সিকো। এর ফলে ১৯টি ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল তারা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

খেলার প্রথমার্ধ্বে জেয়ার্ড বরগেতি পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হন। নয় মিনিট পর কাকার একটি ক্রস থেকে মাথা লাগিয়ে ব্রাজিলের আড্রিয়ানো বল জালে ঢুকাতে সক্ষম হলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধ্বে অপর একটি পেনাল্টি থেকে অবশেষে মেক্সিকো জয়সূচক গোলটি করে।

বুধবার জাপানের মোকাবিলা করবে ব্রাজিল। গ্রুপ-বি থেকে অপর কোন দেশ সেমিফাইনালিস্ট-এর যোগ্যতা অর্জন করবে তা নির্ভর করবে এ ম্যাচের উপর।