২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট জুয়াড়িদের সাথে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন আজহার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেছেন ক্রিকেট জুয়াড়িদের সাথে তার কোন সম্পর্ক নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 01:27 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

শনিবার মুম্বাইয়ের বুকি সোবহান মেহতা পুলিশের কাছে সাক্ষ্যদানকালে আজহার,মঙ্গিয়া এবং অজয় জাদেজার নাম বুকি হিসেবে উল্লেখ্য করেন। তবে আজহার বলেছেন, মেহতার সাথে তার কোন সর্ম্পর্ক নেই। একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আজহার বলেন,আমি কখনও তাকে দেখিনি। আজহার পুরো ব্যাপারটাকে বাস্তব বিবর্জিত বলে উল্লেখ করেন।