২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েট ফুটবল তারকা ক্রানিকারের এজেন্ট খুন

ক্রোয়েশিয়ান ফুটবলের উদীয়মান তারকা খেলোয়াড় নিকো ক্রানিকারের এজেন্ট দিনো পোকরোভাচকে জাগ্রেবে মারা গিয়েছেন বলে জানায় পুলিশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 11:11 AM

Updated : 26 Apr 2022, 05:45 PM

পুলিশের এক মূখপাত্র সাংবাদিকদের হানায়, “৪৩ বছর বয়সি দিনো পোকরোভাচ যখন তার এপার্টমেন্টে ঢুকছিলেন তখন অজ্ঞাত পরিচয় এক খুনি তাকে গুলি করে হত্যা করে।”

পোকরোভাচ এর আগেও হামলার শিকার হয়েছিলেন। গত বছর পোকরোভাচের গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু পুলিশ এখনও দোষি ব্যক্তিদের ধরতে পারেননি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিকো ক্রানিকার হচ্ছেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের কোচ জ্লাতকো ক্রানিকারের সন্তান। গত শনিবার ক্রানিকার বিশ্ব কাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে খেলার সময় শেষ গোলটি করেন। ক্রোয়েশিয়া ম্যাচটিতে ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে।