প্রশিক্ষণের উদ্দেশ্যে মায়ানমার হকি দলের ঢাকা আগমন
প্রশিক্ষণের উদ্দেশ্যে ২৭ সদস্যের মায়ানমার হকি দল শুক্রবার ঢাকা এসে পৌঁছেছে। মায়ানমার হকি দল বিকেএসপিতে দুই মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণে অংশ গ্রহন করবে।
২১ জন খেলোয়াড় সমৃদ্ধ মায়ানমার দলে কর্মকর্তা রয়েছেন ছয়জন। প্রশিক্ষণ শিবির পরিচালনা করবেন বিকেএসপি’র হকি কোচ নুরুল ইসলাম, কাওসার আলী, মামুনুর রশিদ ও বিদেশি প্রশিক্ষক জিএস ভাঙ্গু।
