২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে প্রথম পর্ব শেষ করল মহাখালী একাদশ

মহাখালী একাদশ জয় দিয়ে প্রথম বিভাগ ফুটবল লিগের প্রথম পর্বের খেলা শেষ করল। শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে মহাখালী একাদশ ২-০ গোলে হারায় অগ্রনী ব্যাংককে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এই জয়ের ফলে মহাখালী একাদশ সাত খেলায় ১৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের সাথে যুগ্নভাবে শীর্ষে অবস্থান করছে। তবে রহমতগঞ্জের এখনও একটি খেলা বাকি রয়েছে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে অগ্রনী ব্যাংকের পয়েন্ট ছয়।

বিজয়ী দলের পক্ষে তিন মিনিটে জাকির এবং মাসুম খেলা শেষ হওয়ার চার মিনিট আগে গোল করেন।