ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ-এ দলের নাম ঘোষণা
শাহরিয়ার নাফিস আহমেদকে অধিনায়ক করে আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ড সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ-এ দলের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ স্কোয়াড: শাহরিয়ার নাফিস আহমেদ (অধিনায়ক), নাফিস ইকবাল , তুষার ইমরান, অলোক কাপালি, আফতাব আহমেদ , নাজিমউদ্দিন, হাসানুজ্জামান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), মুশফিকুর রহমান, আনোয়ার হোসেন, তালহা জুবায়ের, কাজী শাহাদত হোসেন, এস কে রাসেল, এনামুল হক জুনিয়র এবং আব্দুর রাজ্জাক।
শন উইলিয়ামস (কোচ), গোলাম নওশের প্রিন্স (ট্যুর অপারেশন ম্যানেজার)।
